হোম আন্তর্জাতিক ৪ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে: জাতিসংঘ
৪ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে: জাতিসংঘ

৪ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে: জাতিসংঘ

0
0

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলেছে, প্রায় সাড়ে চার লাখ মানুষ এরই মধ্যে ইউক্রেন থেকে পালিয়েছে। আরও যারা পালানোর চেষ্টা করছে তাদের ইউক্রেন থেকে ট্রেনে উঠতে বাধা দেওয়ার খবরও পাওয়া যাচ্ছে।

একজন মুখপাত্র টুইট করেছেন যে ইউএনএইচসিআর এ ধরনের খবর খতিয়ে দেখছে।

ইউএনএইচসিআর হিসাব দিয়েছে এখন পর্যন্ত চার লাখ ২২ হাজার মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।

মুখপাত্র বলেছেন যে, ইউএনএইচসিআর “ইউক্রেন থেকে পালিয়ে আসা এই লোকদের শরণার্থী হিসাবে বিবেচনা করে”।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *