হোম জাতীয় দুই মাসের মধ্যে ১২ হাজার শ্রমিক নেবে জর্ডান : প্রবাসী কল্যাণ মন্ত্রী
দুই মাসের মধ্যে ১২ হাজার শ্রমিক নেবে জর্ডান : প্রবাসী কল্যাণ মন্ত্রী

দুই মাসের মধ্যে ১২ হাজার শ্রমিক নেবে জর্ডান : প্রবাসী কল্যাণ মন্ত্রী

1
0

জর্ডান আগামী দুই মাসের মধ্যে প্রায় ১২ হাজার শ্রমিক নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

শুক্রবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩ লাখ কর্মী ফেরত এসেছে। এভাবে ফেরত আসা অব্যাহত থাকলে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে। তাই শ্রমবাজার খুললেই তাদের ফের বিদেশে পাঠানো হবে।

তিনি বলেন, যারা ফেরত এসেছে তাদের জন্য সহজ শর্তে ঋণ এবং চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য ৭শ’ কোটি টাকা বরাদ্দ এবং দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশে যেসব শ্রমিক আটকে পড়ে আছে পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালয়েশিয়ার শ্রমবাজার চালু এবং শ্রমিক নেয়ার বিষয়েও কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, অতিরিক্ত সচিব শহিদুল আলম, অতিরিক্ত সচিব খাদিজা বেগম, বিএমইটি মহাপরিচালক শামছুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান প্রমুখ।

(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *