হোম আন্তর্জাতিক তেল আমদানি বন্ধ রাখলেও কাশ্মীরের পাশেই থাকবে মালয়েশিয়া: মাহাথির
তেল আমদানি বন্ধ রাখলেও কাশ্মীরের পাশেই থাকবে মালয়েশিয়া: মাহাথির

তেল আমদানি বন্ধ রাখলেও কাশ্মীরের পাশেই থাকবে মালয়েশিয়া: মাহাথির

24
0

জাতিসংঘ অধিবেশনে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের তীব্র সমালোচনা করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এরই পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করে দেয় ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের শীর্ষ একটি সংগঠন। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাহাথির জানিয়েছেন, তেল আমদানি বন্ধ রাখলেও কাশ্মীরের পাশেই থাকবে মালয়েশিয়া।

ইন্ডিয়া টুডে জানায়, সোমবার মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএআই)। কাশ্মীর ইস্যুতে মালয়েশিয়া ভারতের সমালোচনা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। সাধারণ পরিষদের অধিবেশনে মাহাথির বলেছিলেন, জাতিসংঘ সনদকে উপেক্ষা করে জম্মু-কাশ্মীরকে অধিগ্রহণ করা হয়েছে।

সেই বক্তব্যের ধারাবাহিকতায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, আমি আমার বক্তব্য থেকে সরে আসব না। আমরা মনে করি জাতিসংঘের প্রস্তাবের সুফল কাশ্মীরের মানুষ পেয়েছে। আর আমরা সবাই বলছি, কেবল ভারত বা পাকিস্তান নয়, এমনকি যুক্তরাষ্ট্র ও অন্যদেশগুলোও এটা মেনে চলবো। তা না হলে জাতিসংঘ থেকে লাভ কী?

এক প্রশ্নের জবাবে মাহথির মোহাম্মদ আরও বলেন, মুম্বাইভিত্তিক এ আমদানিকারকদের বয়কটের প্রভাব পর্যালোচনা করে দেখা হবে এবং বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। এটি ভারত সরকারের সিদ্ধান্ত নয়। ফলে ওই ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের উপায় আমাদের খুঁজতে হবে। কারণ বাণিজ্য দ্বিপক্ষীয় বিষয়, বাণিজ্যযুদ্ধ ক্ষতিকর।

(24)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *