‘তিস্তা চুক্তি ভারতের জন্য অভ্যন্তরীণ চ্যালেঞ্জ’
0
0
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, তিস্তা চুক্তি ভারতের জন্য অভ্যন্তরীণ চ্যালেঞ্জ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তিস্তা চুক্তি নিয়ে জটিলতা রয়েছে। এই চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের মতবিরোধ রয়েছে। সে কারণে এই তিস্তা চুক্তি ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। তবে তিনি তিস্তা চুক্তি না হওয়ার বিষয়টিকে ‘দুঃখজনক বাস্তবতা’ বলেও আখ্যা দেন।
বিক্রম দোরাইস্বামী আরও বলেন, আমরা এই চুক্তি নিয়ে কাজ করছি। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরে এই চুক্তি হবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়।
(0)