হোম বিনোদন তাহসানের সাথে বিয়ে প্রসঙ্গে ফেসবুকে পোস্ট দিয়েছেন শাওন
তাহসানের সাথে বিয়ে প্রসঙ্গে ফেসবুকে পোস্ট দিয়েছেন শাওন

তাহসানের সাথে বিয়ে প্রসঙ্গে ফেসবুকে পোস্ট দিয়েছেন শাওন

193
0

সম্প্রতি নববধূর সাজে দেখা গেছে প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনকে।

নেটদুনিয়ায় ভাইরাল হয় সেসব ছবি।
যদিও গুজব যেন না রটে সেই উদ্দেশে শাওন জানিয়েছিলেন, বাস্তবে নয়; একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি।

এর পরও ইউটিউবে কিছু ভুঁইফোড় চ্যানেল ও ফেসবুক পেইজ থেকে যে কথাটি ছড়ানো হচ্ছে, তা হলো– জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন শাওন!

শনিবার রাতে একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে অনুভূতিতে শাওন লিখেছেন– ‘ছাগলদের হাতে ইউটিউব’।

এ ছাড়া তিনি ওসব গুজব রটানোকারীর উদ্দেশে স্ট্যাটাস দিয়েছেন। মেহের আফরোজ শাওন ফেসবুকে লিখেছেন– ‘গতকাল থেকে মনটা খুব খারাপ ছিল। একটু আগে ইনবক্সে পাঠানো এই ইউটিউব কন্টেন্টের হেডলাইন দেখে এত্ত বড় সাইজের একটা ভিমড়ি খেয়েছি যে আগামী দুদিন কিছু না খেলেও চলবে।’

তিনি আরও লিখেছেন– ‘ভিডিওটা দেখার ইচ্ছাও হয়নি। ভেতরে যে ফালতু কিছু থাকবে তা বুঝতে পারছি বটে। তবে দুপাশে দুজনের ছবি, মধ্যখানে লাল হৃৎপিণ্ড আর পেছনে হাতের ওপরে হাত, কন্টেন্ট ক্রিয়েটরের কল্পনাশক্তির উচ্চতা দেখে একা একা হেসেই যাচ্ছি।’

(193)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *