হোম অন্যান্য জুতাতেও থাকতে পারে করোনা ভাইরাস !
জুতাতেও থাকতে পারে করোনা ভাইরাস !

জুতাতেও থাকতে পারে করোনা ভাইরাস !

32
0
4

স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য বারবার হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন । কারণ হাতের মাধ্যমেই নাকি এর প্রসার বেশি। তবে শুধু হাত নয় জুতাতেও নাকি করোনা পাঁচদিনের বেশি বেঁচে থাকতে পারে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বেশি জীবাণু থাকে জুতার তলায়। সেখানে ব্যাকটেরিয়া, ছত্রাক থেকে শুরু করে বিভিন্ন ভাইরাস লাগতে পারে। করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে রাস্তায় পড়ে থাকা করোনা ভাইরাসের জীবাণু পড়ে থাকলে তা জুতায় লেগে আপনার ঘরেও চলে আসতে পারে।

সেক্ষেত্রে বিশেষজ্ঞরা চামড়ার জুতার কথা বেশি উল্লেখ করেছেন। জুতা না ধুয়ে পরার কারণে এতে লেগে থাকা জীবাণু শরীরে লাগতে পারে। এদিকে জুতাই হতে পারে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার অন্যতম কারণ বলে দাবি অস্ট্রেলিয়ার এদকল গবেষকের। তারা জানালেন, জুতার তলায় করোনা ভাইরাস পাঁচদিনের বেশি বেঁচে থাকতে পারে।

(32)

4

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *