হোম বিনোদন ‘ছেলেধরা’য় হাজির হচ্ছেন জয়া আহসান
‘ছেলেধরা’য় হাজির হচ্ছেন জয়া আহসান

‘ছেলেধরা’য় হাজির হচ্ছেন জয়া আহসান

0
0

নিজের তৃতীয় ছবি ‘ছেলেধরা’ নিয়ে ফিরছেন কলকাতার পরিচালক শিলাদিত্য মৌলিক। এটি তার তৃতীয় ছবি। জানা গেছে, ‘ছেলেধরা’তে উঠে আসবে একজন অ্যালকোহলিক মা ও মেয়েকে অপহরণের গল্প।

দেখা যাবে, অপহৃত হওয়ার পর থেকেই অপহরণকারীর ছেলেকে নিজেদের নাগালের মধ্যে পেতে চান ওই অ্যালকোহলিক নারী। অবশেষে সেটা সম্ভবও হয়। নিজের ছেলেই যখন অপহরণের শিকার, তখন অপহরণকারীর ঠিক কী অনুভূতি হতে পারে? এই পটভূমির ওপরই তৈরি হচ্ছে ‘ছেলেধরা’। যে ছবির কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। আরও থাকবেন অনুরাধা মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও ঈশান মজুমদাররা।

পরিচালক শিলাদিত্য মৌলিক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ছেলেধরা পিতৃত্ব ও শৈশব নিয়ে তৈরি একটি গল্প। এখানে যে শুধুমাত্র অপহরণ আর অপরাধের কাহিনী উঠে আসবে, এমনটা নয়। অপহরণের মধ্য দিয়ে কিছু মানুষের জীবন কিভাবে আবর্তিত হবে, তাদের ব্যক্তিগত দুর্বলতার কথা তারা কীভাবে বুঝতে পারবেন, সেগুলো এই ছবিতে দেখানো হবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *