হোম অন্যান্য বেলুনে ঝুলে ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ে দুঃসাহসী রেকর্ড
বেলুনে ঝুলে ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ে দুঃসাহসী রেকর্ড

বেলুনে ঝুলে ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ে দুঃসাহসী রেকর্ড

0
0

যুক্তরাষ্ট্রের ৪৭ বছর বয়সী এক নাগরিক বেলুনে ঝুলে প্রায় ২৫ হাজার ফুট (৭,৬০০ মিটার) উচ্চতায় ওঠার দুঃসাহসী রেকর্ড গড়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) অ্যারিজোনার মরুভূমি এলাকা থেকে যাত্রা শুরু করেন ডেভিড ব্লেইন। সঙ্গে ছিল প্যারাস্যুট ও অক্সিজেন মাস্ক। মাটিতে নেমে আসার পর ব্লেইনের প্রতিক্রিয়া, এটা জাদুর মতো। আমার মনে হয়েছে যেন বাতাসে ভেসে বেড়াচ্ছি। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ৫০টি হিলিয়াম বেলুন একত্রে বেঁধে উড়তে শুরু করেন ব্লেইন। ৩০ মিনিট পর প্যারাসুটের সহায়তায় নিরাপদে মাটিতে নেমে আসেন তিনি।

এ স্ট্যান্টটি করার জন্য দুই বছর প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বিমান চালনাও শিখেছেন। বেলুনের সাহায্যে ব্লেইনের উড়ার ভিডিও লাইভ সম্প্রচার করা হয়। ৭ লাখ ৭০ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছে। যা নতুন রেকর্ড গড়েছে বলে জানিয়েছে ইউটিউব।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *