হোম আন্তর্জাতিক চীনে লক্ষণ ছাড়াই ১৩৬৭ করোনা রোগী শনাক্ত
চীনে লক্ষণ ছাড়াই ১৩৬৭ করোনা রোগী শনাক্ত

চীনে লক্ষণ ছাড়াই ১৩৬৭ করোনা রোগী শনাক্ত

19
0
30

প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) কোনো লক্ষণ ছাড়াই চীনের ১৩৬৭ জনের দেহে শনাক্ত হয়েছে। এই প্রথম দেশটিতে এত সংখ্যক উপসর্গহীন করোনা রোগী শনাক্ত হলো। এরা করোনায় আক্রান্ত হলেও তাদের শরীরে জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো কোনো লক্ষণ দেখা যায়নি। এমন প্রতিবেদন প্রকাশ করে বেলজিয়ামের দ্য ব্রাসেলস টাইমস।

ওই প্রতিবেদনে বলা হয়, পূর্বে সরকারি হিসাবে এ ধরনের উপসর্গহীন রোগীদের সংখ্যা বাদ পড়েছে।

জন হপকিন্স ইউনিভার্সিটি দেয়া তথ্য অনুসারে, করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজারের বেশি। মারা গেছেন ৩ হাজার ৩০০ জনের বেশি। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যেহেতু উপসর্গহীনদের বাদ রাখা হয়েছে এতদিন, তাই আক্রান্তের প্রকৃত সংখ্যা আরো বহু বেশি হতে পারে।

(19)

30

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *