হোম আন্তর্জাতিক গ্রিসের সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করলেন এরদোগান
গ্রিসের সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করলেন এরদোগান

গ্রিসের সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করলেন এরদোগান

0
0

গ্রিসের একটি জাতীয় দৈনিকের বিরুদ্ধে মামলা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  তাকে নিয়ে ‘অপমানজনক শিরোনাম’ করায় এ ব্যবস্থা নিলেন তুর্কি প্রেসিডেন্ট।  এরদোগানের এই উদ্যোগকে মতপ্রকাশের স্বাধীনতার টুটি চেপে ধরা হিসেবে দেখছে গ্রিসের সংবাদপত্রটি।  খবর ভয়েস অব অ্যামেরিকার।  

এরদোগানের অভিযোগ, দৈনিক গ্রিক ডেমোক্রেটিয়া তাকে নিয়ে অশালীন শিরোনাম করেছে, যেটি তার সুনামের জন্য ক্ষতিকর।  এরদোগানের সমালোচনা করা গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তুরস্কের প্রেসিডেন্টের এটিই প্রথম নজির নয়।  তুরস্কে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এমন বহু গণমাধ্যম এর আগে বন্ধ করে দিয়েছেন এরদোগান।

গ্রিক ডেমোক্রেটিয়ার সম্পাদক দাবি করেছেন, তুরস্কের বাইরে পশ্চিমা দেশগুলোর গণমাধ্যমগুলোর মধ্যে তারাই প্রথম তুর্কি প্রেসিডেন্টের টার্গেটে পরিণত হলেন। বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করা হবে বলে পত্রিকাটি জানিয়েছে। তবে গ্রিস সরকার এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গ্রিক ডেমোক্রেটিয়ার ব্যবস্থাপনা সম্পাদক দিমিত্রি রিজোলিস বলেন, গোটা জাতির উচিত এরদোগানের এ মামলার প্রতিবাদ করা। তিনি বলেন, এরদোগান শুধু পত্রিকাটির সম্পাদক ও সাংবাদিকদেরই অপমান করেননি, তিনি গোটা জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

এরদোগান ফৌজদারি অভিযোগ করে পত্রিকাটির বিরুদ্ধে মামলা করেছেন তুরস্কের আদালতে। দিমিত্রি রিজোলিস বলেন, বিষয়টি আইনিভাবে মোকাবিলা করা হবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *