হোম বিনোদন গানের সম্মানি পেয়ে ক্ষুব্ধ পার্থ; বিদায় জানালেন বিটিভিকে !
গানের সম্মানি পেয়ে ক্ষুব্ধ পার্থ; বিদায় জানালেন বিটিভিকে !

গানের সম্মানি পেয়ে ক্ষুব্ধ পার্থ; বিদায় জানালেন বিটিভিকে !

0
0

সুরকার-সংগীত পরিচালক পার্থ মজুমদারের বিটিভির সম্মানি নিয়ে জানালেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ঘোষণা দিলেন, প্রতিষ্ঠানটির সঙ্গে আর কাজ না করার।

বিটিভির জন্য ৮টি গান তৈরি করেছেন তিনি। পেয়েছেন এর পারিশ্রমিকও। তবে রাষ্ট্রীয় টেলিভিশনের মূল্যায়নে বেজায় নাখোশ তিনি। হওয়ারই কথা। ৮টি গানের সুর, সংগীত পরিচালনা ও রিহার্সেলের জন্য তার মোট সম্মানী মিলেছে মাত্র ৮১৭২ টাকা।

এ বিষয়ে বিটিভি কর্তৃপক্ষ জানায়, আমাদের বিভিন্ন গ্রেড থাকে। সে অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হয়। গ্রেডের বিষয়টি নির্ভর করে শিল্পীর তালিকাভুক্ত হওয়ার সময় থেকে। আমাদের দেশের অনেক জনপ্রিয় শিল্পীই আছেন যাদের বাইরে পারিশ্রমিক অনেক বেশি। কিন্তু শুরুর ক্যাটাগরি হওয়ায় বিটিভিতে পারিশ্রমিক কম দিতে হয়।

জানা যায়, সংগীতের জন্য গ, খ, ক, উচ্চ ও বিশেষ- এই পাঁচ ক্যাটাগরিতে সম্মানী দেওয়া হয়। এরমধ্যে একই বিভাগেও কিছু ভাগ রয়েছে।

এদিকে পার্থ মজুমদার, অনেক আশা নিয়ে এ বছরই আমিসহ অনেকেই বিটিভিতে তালিকাভুক্ত হই। স্বপ্ন ছিল রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির জন্য ভালো কিছু কাজ করবো। সেই ভরসায় শুরুটাও করেছি। কিন্তু চেক পাওয়ার পর দেখলাম একটি গানের সুর-সংগীতের দাম ৫শ টাকাও নয় ! এটা খুবই হতাশার বিষয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *