হোম বিনোদন ক্লোজ আপ তারকা পৃথ্বীরাজ আর নেই
ক্লোজ আপ তারকা পৃথ্বীরাজ আর নেই

ক্লোজ আপ তারকা পৃথ্বীরাজ আর নেই

13
0

ক্লোজ আপ তারকা ও সঙ্গীত পরিচালক ‍পৃথ্বীরাজ আর নেই । আজ  ভোরে আনুমানিক সাড়ে চারটায় তার মৃত্যু হয় ।

কণ্ঠশিল্পী পৃথ্বীরাজ স্টুডিওতে কাজ করার সময় কোন সাড়া না দিলে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজধানীর সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন । জানা যায়, কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকলেও বর্তমান সময়ে বেশ সুস্থ হয়ে উঠছিলেন তিনি ।  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন ।

পৃথ্বীরাজের ছোট ভাই ঋতুরাজ সামাজিক মাধ্যমে জানান,  ১৫ ডিসেম্বর যোহরের নামাযের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে। প্রসঙ্গত, পৃথ্বীরাজ গানের পাশাপাশি ‘সেন্টার ফর মিউজিকলজি’ নামের একটি গানের স্কুলও চালাতেন।

২০১১ সালে পৃথ্বিরাজের প্রথম অ্যালবাম ‘ডট’ প্রকাশ পেয়েছিলো। তিনি ক্লোজ আপ ওয়ানের রিয়েলিটি শো দিয়ে আলোচিত হন। এবিসি রেডিও ৮৯.২’তে কর্মরত ছিলেন। সংগীতশিল্পী রেহানের কণ্ঠে ‘আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না’ গানের সংগীত পরিচালক ছিলেন পৃথ্বীরাজ । গত বছর গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় ।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *