হোম আন্তর্জাতিক কাশ্মীর ইস্যুতে মোদির পাশে আরব আমিরাত
কাশ্মীর ইস্যুতে মোদির পাশে আরব আমিরাত

কাশ্মীর ইস্যুতে মোদির পাশে আরব আমিরাত

75
0

জম্মু ও কাশ্মীর ও লাদাখ ভাগ করার সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করল এবার আরব আমিরাত। মোদির ভূয়সী প্রশংসা করে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আহমেদ বান্না বলেন, এমন পদক্ষেপের ফলে জম্মু ও কাশ্মীরে সামাজিক ন্যায়বিচার হবে। বাড়বে সরকারের উপর মানুষের আস্থাও।

মঙ্গলবার (০৬ আগস্ট) ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. আহমেদ আল বান্না আরও বলেন, রাজ্যের পুনর্গঠন স্বাধীন ভারতের ইতিহাসে কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। আঞ্চলিক বৈষম্য দূর করে উন্নতির লক্ষ্যে মূলত এটি করা হচ্ছে। ভারতীয় সংবিধান অনুযায়ী এটি একটি অভ্যন্তরীণ বিষয়।

তিনি আরও বলেন, লোকসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশের বিষয়ে আমরা জানি। ৩৭০ ধারা বাতিল ও জম্মু-কাশ্মীর ভাগ করে লাদাখ গঠনের সিদ্ধান্ত ইতিবাচক হবে বলেই মনে করে সৌদি আরব। মোদি সরকারের দ্বারা সরাসরি নিয়ন্ত্রণ করা হলে কাশ্মীরে আর্থসামাজিক স্থিরতা ও শান্তি বাড়বে। এর ফলে মানুষের নিরাপত্তাও সুনিশ্চিত হবে।

(75)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *