হোম আন্তর্জাতিক করোনায় মৃত্যুর মিছিলে দেড় লাখ মানুষ
করোনায় মৃত্যুর মিছিলে দেড় লাখ মানুষ

করোনায় মৃত্যুর মিছিলে দেড় লাখ মানুষ

12
0

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দেড় লাখের বেশি। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২৭ হাজারের বেশি।

করোনায় মৃত্যুর তথ্য বলছে, প্রথম মৃত্যুর পর ৫০ হাজার ছাড়াতে সময় লেগেছে ৮২ দিন। আর এর পরের ৫০ হাজার মানুষের মৃত্যু হতে সময় লেগেছে মাত্র ৮ দিন। এক দিন কমে পরের সাত দিনেই মারা গেছে আরও ৫০ হাজার। মাত্র এক সপ্তাহে পৃথিবী থেকে নেই হয়ে গেল ৫০ হাজার মানুষ

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত প্রায় ৭ লাখ। মারা গেছে ৩৫ হাজার ৫০০ জন।

এরপরে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে স্পেন। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৬৮ জন। মারা গেছে ১৯ হাজার ৭জন।

মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৪৩৪ জন। মারা গেছেন ২২ হাজার ৭৪৫ জন।

এছাড়া ফ্রান্সেও প্রতিনিয়ত চলছে করোনার ভয়াল থাবা। দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯২০ জনে। আক্রান্ত ১ লাখ ৬৫ হাজার ২৭ জন।

করোনায় বিপর্যস্ত যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১৪ হাজার ৫৭৬ জন। আক্রান্ত ১ লাখ ৮ হাজারের বেশি।

জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৩৮ হাজার ছাড়ালেও দেশটি বলছে তারা করোনা নিয়ন্ত্রণে এনেছে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪ হাজারের বেশি।

এদিকে করোনার সর্বপ্রথম আবির্ভাব স্থল চীনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩২ জনের । আক্রান্ত ৮২ হাজার ৬৯২। তবে দেশটিতে ইতিমধ্যে করোনা নিয়ন্ত্রণে এনেছে বলে জানায়। তারই প্রেক্ষিতে দেশটি লক ডাউন শিথিল করে দিয়েছে।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *