হোম আন্তর্জাতিক করোনায় আক্রান্ত বরিস জনসন আইসিইউতে
করোনায় আক্রান্ত বরিস জনসন আইসিইউতে

করোনায় আক্রান্ত বরিস জনসন আইসিইউতে

17
0

করোনার লক্ষণ প্রকট আকার ধারণ করায় করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এখন আইসিইউতে ভর্তি রয়েছেন।

এখন থেকে প্রধানমন্ত্রীর অবর্তমানে সরকারের দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

রোববার লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি হবার পর সোমবার স্থানীয় সময় বিকেলে তাকে আইসিইউতে স্থানাস্তর করে চিকিৎসকরা। গত ২৭ মার্চ করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে বরিস জনসন বাসায় থেকে কাজ করছিলেন।

এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৩৭৩ জন। শনাক্ত হয়েছে ৫২ হাজার ২৭৪ জনের শরীরে।

(17)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *