ঈদে গান শোনাবেন মাহফুজুর রহমান
0
0
এবার পবিত্র ঈদুল আজহায় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান আবারও গান গাইবেন।
গত কয়েক বছরের মতো এবারো বেশকিছু মৌলিক গান পরিবেশন করবেন ড. মাহফুজুর রহমান। করোনা ভাইরাসের কারণে এবারের অনুষ্ঠানটির শুটিং হয়েছে স্টুডিওতে। তবে গানের সঙ্গে ভিজ্যুয়াল গ্রাফিক্সের মাধ্যমে নানা মনোরম দৃশ্যে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে।
ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় তার একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে। তবেএবারের অনুষ্ঠানের শিরোনাম এখনো ঠিক হয়নি।
মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।
(0)