হোম আন্তর্জাতিক ইরান, রাশিয়া ও চীন যৌথ নৌমহড়া চালাবে
ইরান, রাশিয়া ও চীন যৌথ নৌমহড়া চালাবে

ইরান, রাশিয়া ও চীন যৌথ নৌমহড়া চালাবে

10
0

সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম দুই পরাশক্তিকে সাথে নিয়ে যৌথ নৌমহড়ার ঘোষণা দিয়েছে ইরান। অল্পদিনের মধ্যেই রাশিয়া এবং চীনের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র নৌমহড়া চালাবে বলে ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ভারত মহাসাগর এবং ওমান সাগরের আন্তর্জাতিক পানিসীমায় এ মহড়া হবে।

তবে কবে এ মহড়া শুরু হবে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাননি ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের আন্তর্জাতিক ও কূটনৈতিকবিষয়ক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাদির নেজামী।

শনিবার যৌথ মহড়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, তিন দেশের নৌবাহিনী ভারত মহাসাগর এবং ওমান সাগরের আন্তর্জাতিক পানিসীমায় যৌথ মহড়া চালাবে।

তবে ঠিক কবে মহড়া অনুষ্ঠিত হবে তিনি তা পরিষ্কার করে বলেননি। গত জুলাই মাসে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি জানিয়েছিলেন, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার সঙ্গে ইরান যৌথ নৌমহড়া চালাবে। দু’দেশের মধ্যে সামরিক সম্পর্ক বিশেষ করে নৌবাহিনীর সম্পর্ক জোরদার করা হবে।

এদিকে আজ থেকে ইরানে শুরু হচ্ছে প্রতিরক্ষা সপ্তাহ। এ উপলক্ষে শুক্রবার ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ও বিমান বাহিনী পারস্য উপসাগরের আকাশে যুদ্ধবিমানের মাধ্যমে যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *