হোম আন্তর্জাতিক ইরানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ
ইরানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ

ইরানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ

0
0

ইউরেনিয়াম, পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়। তবে ইরান সবসময় দাবি করছে, তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য।

জাতিসঙ্ঘের পরমাণু বিষয়ক সংস্থা বলছে, আন্তর্জাতিক সমঝোতা চুক্তিতে যে পরিমাণ ইউরেনিয়াম থাকার কথা ইরান তার চেয়ে অন্তত ১০ গুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে।

২০১৫ সালে ওই চুক্তিতে ইরান ছাড়াও চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেছিল। পরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে দাঁড়ায়।

চুক্তি অনুযায়ী পরমাণু অস্ত্র বানাতে প্রয়োজনীয় ইউরেনিয়ামের চেয়ে অনেক কম মাত্রায় ইউরেনিয়াম ইরানের উৎপাদন করার কথা।

তবে ট্রাম্প চুক্তি থেকে সরে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ইরানও প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে থাকে। চুক্তি অনুযায়ী ইরানের সর্বোচ্চ ৩০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম একটি নির্দিষ্ট ক্ষেত্রে থাকার কথা।

কম সমৃদ্ধ ইউরেনিয়াম যাতে ইউ-২৩৫ থাকে তিন থেকে ৫ শতাংশের মধ্যে তা ব্যবহার হয় বিদ্যুৎ ক্ষেত্রের তেল উৎপাদনে। আর অস্ত্র বানানোর ইউরেনিয়াম অন্তত ৯০ শতাংশ সমৃদ্ধ হতে হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *