হোম বিনোদন আল্লাহর পথে এলেন সনম চৌধুরী
আল্লাহর পথে এলেন সনম চৌধুরী

আল্লাহর পথে এলেন সনম চৌধুরী

0
0

ইসলাম ধর্ম সঠিকভাবে পালনের জন্য জাগতিক বিষয় থেকে সরে এলেন পাকিস্তানি অভিনেত্রী সনম চৌধুরী।

‘ঘর তিতলি কা পার’ -এ অভিনয়ের জন্য বিখ্যাত এই তারকা অভিনয় থেকে দূরে সরে ‘আল্লাহর পথে ফিরে গেছেন’ বলে জানা গেছে।

বৃহস্পতিবার সানাম ইনস্টাগ্রামে একটি ক্লিপ শেয়ার করেছেন, যাতে তার পরিবার তার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে চমকপ্রদ উদযাপনের আয়োজন করেছে, এমন ইঙ্গিত পাওয়া গেছে ।

“আমার পরিবার আল্লাহর পথে ফেরার জন্য এমন ভাবে স্বাগত জানিয়েছে … আমি আবেগাপ্লুত … ধন্যবাদ,” ভিডিওটির পাশে লিখেছেন তিনি ।

সানাম যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বিনোদনজগত ছাড়ার ঘোষণা দেননি, তবে তিনি ইনস্টাগ্রাম থেকে সমস্ত ছবি সরিয়ে ফেলেছেন। রেখেছেন শুধুমাত্র তার বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *