হোম আন্তর্জাতিক ‘আমেরিকা নিপাত যাক’…প্রতিশোধের হুমকি
‘আমেরিকা নিপাত যাক’…প্রতিশোধের হুমকি

‘আমেরিকা নিপাত যাক’…প্রতিশোধের হুমকি

9
0

কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ ধাপে ধাপে নেওয়ার হুশিয়ারি দিয়ে আল-কুদুস ফোর্সের নতুন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কিয়ানি বলেন, ‘শহীদ সোলাইমানির বদলা নেওয়া আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি। আল্লাহ স্বয়ং পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী।’

সোমবার তেহরানে সোলাইমানির জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি এবং ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগানের মধ্যে ইসমাইল কিয়ানি নতুন করে প্রতিশোধ নেওয়ার ওই অঙ্গীকার করেন। তিনি বলেন, আমরা শহীদ সোলাইমানির মতো আবারও সেই একই শক্তি ও উদ্যম নিয়ে অনুসরণ করে যাওয়ার জন্য সংকল্প নিয়েছি। যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে কয়েক ধাপে আমরা তার সেই প্রতিশোধ নেব।

তেহরানে নিহত কাসেম সোলাইমানির জানাজায় প্রকাশ্যে কেঁদে ফেললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার কফিনের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে গিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারছিলেন না। তার কণ্ঠের আওয়াজ বারবার ভেঙে ভেঙে যাচ্ছিল। সোমবার লাখ লাখ শোকার্ত মানুষ রাস্তায় নেমে আসলে তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক স্তব্ধ হয়ে যায়। তারপরে শোক মিছিল আজাদী চত্বরের দিকে চলে যায়।

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *