হোম অন্যান্য ২০ মিনিটে পৌঁছা যাবে গাজীপুর থেকে বিমানবন্দর
২০ মিনিটে পৌঁছা যাবে গাজীপুর থেকে বিমানবন্দর

২০ মিনিটে পৌঁছা যাবে গাজীপুর থেকে বিমানবন্দর

17
0

গাজীপুর থেকে ২০ মিনিটে পৌঁছা যাবে বিমানবন্দর। যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষে গাজীপুরের সড়ক থেকে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত পৃথক বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) নির্মাণকাজ শুরু হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ছয় লেনের রাস্তার দুই লেন দিয়ে শুধু দ্রুত গতির বাসই চলবে, অন্য কোনো যানবাহন নয়। এই প্রকল্পের আওতায় ঢাকার অদূরে টঙ্গীতে ১০ লেন বিশিষ্ট আধুনিক ব্রিজ নির্মাণ করা হচ্ছে। উড়াল সড়কের সঙ্গে সামঞ্জস্য রেখেই ব্রিজটি নির্মাণ করছে সরকার। বলা হচ্ছে, এ ধরনের ব্রিজ বাংলাদেশে প্রথম।

যাত্রী সাধারণের জন্য ব্রিজে উঠতে থাকছে এস্কেলেটর (সচল সিঁড়ি), লিফট ও সাধারণ সিঁড়ি। ১০ লেন বিশিষ্ট টঙ্গী ব্রিজের মোট দৈর্ঘ্য হবে ৮০০ মিটার। ঢাকা থেকে আশুলিয়া হয়ে দুটি র‌্যাম্প নামবে এবং আশুলিয়া থেকে ঢাকায় দুটি র‌্যাম্প উঠবে ব্রিজে। চারটি লেন ব্যবহার করা হবে পৃথক বাস রুটের জন্য, বাকি দুই লেনে সাধারণ মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পারবেন।

প্রকল্পের পরিচালক লিয়াকত আলী বলেন, বাংলাদেশে এবারই প্রথম ১০ লেন ব্রিজ হচ্ছে টঙ্গীতে। ব্রিজে সাধারণ যাত্রীদের চলাচলের সুবিধার্থে এস্কেলেটর-লিফট ও সাধারণ সিঁড়ি থাকবে। দ্রুত গতিতে প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে। টঙ্গী ব্রিজের কাজ সম্পূর্ণ হলে এটা দর্শনীয় স্থানেও পরিণত হবে।

(17)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *