হোম আন্তর্জাতিক আগ্রাসী হতে চান কিম জং-উন
আগ্রাসী হতে চান কিম জং-উন

আগ্রাসী হতে চান কিম জং-উন

3
0

দেশের সার্বভৌমত্ব-নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ও আগ্রাসী পদক্ষেপের ডাক দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রাজধানী পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাদের এক সম্মেলনে দেওয়া বক্তব্যে কিম জং-উন এ আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়া তাদের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনার সমাপ্তি টানতে পারে বলে এক ধরনের আশঙ্কা রয়েছে।

একই সঙ্গে উত্তর কোরিয়া পরমাণু বা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ফের শুরু করে দিতে পারে বলেও উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।

(3)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *