হোম বিনোদন অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজবে ক্ষুব্ধ পরিবার
অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজবে ক্ষুব্ধ পরিবার

অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজবে ক্ষুব্ধ পরিবার

0
0

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক আলমগীর। রোববার বিকালে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব রটে যায়। এর কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকটি অনলাইন পোর্টালও আলমগীরের মৃত্যুর খবর প্রকাশ করে। এতে বিভ্রান্তির সৃষ্টি হয়।

নায়ক আলমগীরের শুভানুধ্যায়ীরা ফোন করতে থাকেন পরিবারের সদস্যদের কাছে। হাসপাতালে অবস্থান করা পরিবার ও স্বজনরা এ সময় অস্বস্থিকর অবস্থায় পড়ে যান। তারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নায়ক আলমগীরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি ধীরে ধীরে সেরে ওঠছেন। এমন সময়ে এ ধরণের গুজবে প্রচণ্ড মর্মাহত হয়েছেন দেশবরেণ্য এই অভিনয়শিল্পী।

আর শিল্পীর পরিবার ও চলচ্চিত্র অঙ্গনের অনেকে ক্ষুব্ধ হয়েছেন। আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ভালো আছেন, সুস্থ আছেন।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ফেসবুকে রোববার সন্ধ্যায় আলমগীরের মৃত্যুর গুজব কে বা কারা ছড়ায়। ফেসবুক এবং কিছু অনলাইন নিউজ পোর্টালে এ গুজবসংক্রান্ত সংবাদ দেখা যায়। এরপর থেকেই হাসপাতালে থাকা আলমগীরের কাছে তার পরিবার, বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ফোন আসতেই থাকে। তখনই বিষয়টি তিনি বুঝতে পারেন।

এরপর বিষয়টি পুলিশের সাইবার অপরাধ বিভাগকে জানানো হয়। এমন ঘটনার পেছনে যারা জড়িত, তাদের খুঁজে বের করার প্রক্রিয়া চলছে।

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *