হোম আন্তর্জাতিক সাইকেল নিয়ে উল্টে পড়লেন প্রেসিডেন্ট বাইডেন
সাইকেল নিয়ে উল্টে পড়লেন প্রেসিডেন্ট বাইডেন

সাইকেল নিয়ে উল্টে পড়লেন প্রেসিডেন্ট বাইডেন

0
0

ছুটি কাটাতে শনিবার (১৮ জুন) স্ত্রী জিল বাইডেনের সঙ্গে ডেলাওয়্যারে নিজের বাড়ির কাছেই রেহোবোত সমুদ্রসৈকতের পাশে সাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর তখনই ঘটে বিপত্তি। পথে একদল উৎসুক সমর্থকের সঙ্গে কথা বলার জন্য সাইকেল থেকে নামতে গিয়ে হঠাৎ পড়ে যান তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাইকেল থেকে পড়ে যাওয়ার পর তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট ‘ঠিক আছি’ বলে উপস্থিত সমর্থক ও সাংবাদিকদের আশ্বস্তও করেন। বলেন, ‘আমার পা সরে গিয়েছিল।’
পরে, ডেলাওয়্যারের গর্ডনস পন্ড এলাকায় প্রেসিডেন্টের সাইকেল চালানো দেখতে জড়ো হওয়া লোকদের সঙ্গে কয়েক মিনিট কথা বলেন বাইডেন।

এর আগে স্থানীয় সময় শুক্রবার (১৭ জুন) নিজেদের ৪৫তম বিবাহবার্ষিকী উদযাপন করেন বাইডেন ও তার স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। বিবাহবার্ষিকী উদযাপনের উদ্দেশেই মূলত ডেলাওয়্যারে যান তারা।

এ ঘটনার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে গেলেও কোথাও আঘাত পাননি। তার চিকিৎসারও দরকার পড়েনি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, ‘সাইকেল থেকে নামার সময় প্যাডেলের সঙ্গে পা জড়িয়ে পড়ে যান প্রেসিডেন্ট। তিনি ভালো আছেন। ছুটির বাকি দিনগুলো তিনি তার পরিবারের সঙ্গেই কাটাবেন।’

এদিকে জো বাইডেনের সাইকেল থেকে পড়ে যাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমেও।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *