হোম অনুসন্ধান অপরাধবার্তা লালমনিরহাটে গোপন গণবিজ্ঞপ্তি ভাইরালের ঘটনায় তোলপাড় !
লালমনিরহাটে গোপন গণবিজ্ঞপ্তি ভাইরালের ঘটনায় তোলপাড় !

লালমনিরহাটে গোপন গণবিজ্ঞপ্তি ভাইরালের ঘটনায় তোলপাড় !

4
0
4

লালমনিরহাট জেলা প্রশাসকের জারীকৃত একটি গণবিজ্ঞপ্তি সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনায় জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

জেলার পাটগ্রাম বুড়িমারী ইউনিয়নে আলোচিত জুয়েল হত্যার ঘটনার গোপন বিষয় এখানে উল্লেখ ছিল বলে জানা যায়। এছাড়াও বিজ্ঞপ্তিতে উপজেলার তৎকালীন ইউএনও কামরুন নাহারের দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্তে জেলা প্রশাসকের গোপন শাখার গণবিজ্ঞপ্তিও সংযুক্ত ছিল। যার স্বারক নং ৬১, তারিখ- ২১/৩/২০২১ ও  স্বাক্ষরিত।

তবে একই স্মারকে প্রতিস্থাপন জারীকৃত বিজ্ঞপ্তিও রয়েছে যা এখনো গোপন রয়ে গেছে। সেটি প্রকাশ পায়নি।

এবিষয়ে জেলা প্রশাসক আবু জাফরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। কিন্তু কারা গোপন শাখার এই গণবিজ্ঞপ্তি ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন কাজ করছে বলে জানান কয়েকজন স্থানীয় সাংবাদিক।

কিন্তু কিভাবে কোন কিছু বুঝে ওঠার আগেই এই গোপনীয়তা প্রকাশ পায় এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। সাধারন মানুষ মনে করেন, প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করার মধ্য দিয়ে প্রকৃত অপরাধীকে আড়াল করার জন্য কিছু অসাধু ফেসবুক ব্যবহারকারী গণবিজ্ঞপ্তিটি পোস্ট করে ভাইরাল করেছেন।

(4)

4

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *