হোম আন্তর্জাতিক ভয়ানক করোনায় বিশ্বে মোট মৃত্যু ২৪ হাজার
ভয়ানক করোনায় বিশ্বে মোট মৃত্যু ২৪ হাজার

ভয়ানক করোনায় বিশ্বে মোট মৃত্যু ২৪ হাজার

29
0
6

প্রাণঘাতী করোনা বিশ্বে আজ এক ভয়ানক ভাইরাসের নাম । যুদ্ধ যেনো এই ভাইরাসের বিরুদ্ধে । কিন্তু হার মানছেনা কোনোভাবেই । মানুষ হেরে যাচ্ছে অদৃশ্য এই ভাইরাসের কাছে । এই ভাইরাসের কারণে গোটা বিশ্ব কঠিন সময় পার করছে।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ভাইরাসটিতে আক্রান্ত ৫ লাখ ৩১ হাজারের বেশি।

একদিনের হিসেবে সর্বোচ্চ মৃত্যুহার স্পেনে। দেশটিতে প্রাণ হারিয়েছেন ৭১৮ জন। সেখানে আক্রান্ত ৫৮ হাজারের কাছাকাছি। প্রতিবেশী ইতালিতে একদিনে মৃত্যু হয়েছে ৭১২ জনের। সবমিলিয়ে সংক্রমিত ৮০ হাজারের বেশি।

তবে দ্রতগতিতে ভাইরাস বিস্তারের ক্ষেত্রে সব দেশকে টপকে বর্তমানে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনেই ১৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ। একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছে ২৬৬ জন। সবমিলিয়ে এ সংখ্যা ১৩শ’র মতো।

এদিকে ভাইরাসের উৎপত্তিস্থল চীনে নতুনভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা নেমে এসেছে শূণ্যের কোঠায়।

(29)

6

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *