হোম বাণিজ্য বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন
বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন

বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন

91
0
1

বুধবার ঢাকায় পালিত হলো বিশ্ব ফার্মাসিস্ট দিবস। রাজধানীর শ্যামলীতে স্থানীয় একটি হোটেলে ইউএসটিসি ফার্মাসিস্টস এসোসিয়েশন- ইউপিএ’র  উদ্যেগে দিবসটি পালন উপলক্ষে  আয়োজন করা হয় বিশেষ  আলোচনা সভার। সভায় বিশেষজ্ঞরা সকলের জন্য নিরাপদ ও কার্যকরী ঔষধ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা কার্যকরী ওষুধ উৎপাদনে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা এবং ওষুধের  নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে গ্রাজুয়েট ফার্মাসিস্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

ইউপিএ  সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন কাউসার এর সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ হাসান কাউসার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাকিব হোসেন ভুইয়া, শাহনুর রহমান, মোহাম্মদ আবু সাইদ, মোস্তফা আল এমরান, সাফায়াত মাহমুদ প্রমুখ।

(91)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *