হোম আন্তর্জাতিক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে মরিয়ম গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে মরিয়ম গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে মরিয়ম গ্রেফতার

84
0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নেওয়াজকে গ্রেফতার করা হয়েছে। মরিয়ম পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট। সংবাদমাধ্যম দ্যা দন গ্রেফতারের খবরটি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে চৌধুরী সুগার মিলের অর্থ প্রতারণায় সংযোগ থাকায় মরিয়মকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) কোট লাখপাতের কারাগারে থাকা বাবা নওয়াজ শরিফকে দেখে ফেরার পথে তাদের গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

এই মামলায় সম্পৃক্ততার জেরে মরিয়মের সঙ্গে তার চাচাত ভাই ইউসুফ আব্বাসকেও গ্রেফতার করা হয়েছে। খবর দ্য ডনের।

পিএমএল-এন সূত্র জানায়, ভাইস প্রেসিডেন্ট মরিয়ম বর্তমানে এনএবি’র প্রধান কার্যালয়ে আছেন। গ্রেফতারের পর তাকে এনএবি হেফাজতে রাখা হয়েছে।

এনএবি প্রসিকিউটর হাফিজ আসাদুল্লাহ আওয়ান জানান, শুক্রবার সকালে তাকে আদালতে উপস্থিত করা হবে।

(84)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *