হোম আন্তর্জাতিক জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ
জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ

0
0

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ দেশটির পশ্চিমাঞ্চলের নারা শহরে প্রচার কর্মসূচির সময় এই গুলির ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে।

বক্তৃতা দেওয়ার সময় তিনি পড়ে যান। এ সময় সেখানে গুলির শব্দ শোনা যায়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ৬৭ বছর বয়সী আবে শহরের একটি রাস্তায় বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি হামলার শিকার হন।

সেই সময় গুলির শব্দ শোনা গিয়েছিল এবং ঘটনাস্থলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে থাকা একজন এনএইচকে প্রতিবেদক বলেছেন, তারা আবের বক্তৃতার সময় পরপর দুটি শব্দ শুনতে পান।

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *