হোম আন্তর্জাতিক চীনকে ধ্বংস করার ক্ষমতা নেই পৃথিবীর কোন শক্তির: চীনা প্রেসিডেন্ট
চীনকে ধ্বংস করার ক্ষমতা নেই পৃথিবীর কোন শক্তির: চীনা প্রেসিডেন্ট

চীনকে ধ্বংস করার ক্ষমতা নেই পৃথিবীর কোন শক্তির: চীনা প্রেসিডেন্ট

24
0

চীনকে ধ্বংস করার ক্ষমতা নেই পৃথিবীর কোন শক্তির। পৃথিবীর কোনো শক্তিই চীনকে নাড়িয়ে দিতে পারবে না। এমন কোনো শক্তি নেই, যারা মহান এই জাতির ভিত নাড়াতে পারে। মঙ্গলবার চীনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তির দিনে বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এসব মন্তব্য করেন। দেশটিতে কমিউনিস্ট শাসনের বর্ষপূর্তি ঘিরে ব্যাপক সামরিক শক্তি প্রদর্শন করছে বেইজিং।

যদিও চীনের এই সামরিক শক্তি প্রদর্শনের আলো কেড়ে নিয়েছে দেশটির সায়ত্ত্বশাসিত অঞ্চল হংকংয়ের বিক্ষোভকারীরা। তারা টানা কয়েক সপ্তাহ ধরে চীনের বিতর্কিত বন্দি প্রত্যর্পণ বিলের বিরোধীতা ও হংকংয়ের স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছেন।

মঙ্গলবার মাও সেতুংয়ের চীনা স্বপ্নের অতীত গৌরব ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন শি জিন পিং। তিয়ানআনমেন স্কয়ারে মাও সেতুং স্যুট পরে দলের নেতাদের পাশে দাঁড়িয়ে শি জিন পিং বলেন, ‘বিশ্বে এমন কোনো শক্তি নেই যে, মহান এই জাতির ভিতকে নাড়াতে পারে।’

তিয়ানআনমেন স্কয়ারে ৭০টি গুলি ছুঁড়ে ও জাতীয় লাল পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন শি জিন পিং।

(24)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *