হোম রাজনীতি খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ
খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ

খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ

12
0

খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন আবেদনের শুনানি শেষে আদালত তা নাকচ করে দিয়েছেন । তবে চিকিৎসার ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছেন আদালত ।

রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান করছেন।

সকাল থেকে কার্যালয়ের ভেতরে কিছু নেতাকর্মী প্রবেশ করতে দেখা গেলেও কার্যালয়ের সামনে একদম নেতাকর্মী শূন্য। বেলা বাড়লে মহিলা দলের কিছু নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করেন। বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে মহিলা দলের কিছু নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগানও দেন  ।

খালেদার জিয়ার জামিন খারিজকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *