হোম আন্তর্জাতিক করোনা চিকিৎসায় পরীক্ষামূলক ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন
করোনা চিকিৎসায় পরীক্ষামূলক ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন

করোনা চিকিৎসায় পরীক্ষামূলক ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন

36
0
41

চীন বর্তমানে সম্ভাব্য ৩ টি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে কাজ করছে। এরি মধ্যে করোনা ভাইরাসের দুটি পরীক্ষামূলক ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে চীন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা উ ইউআনবিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, এই দুটি ভ্যাকসিন করোনার নিষ্ক্রিয় অণুজীব দিয়ে তৈরি। আর এ অনুমোদন মানব শরীরে প্রাথমিক ট্রায়ালের সুযোগ করে দেবে।

তিনি বলেন, বেইজিং ভিত্তিক নাসদাক গ্রুপের সিনোভাক বায়োটেকের তৈরি একটি ভ্যাকসিন চীনের রাষ্ট্রীয় খাদ্য ও ঔষধ প্রশাসন সোমবার অনুমোদন দিয়েছে। তিনি আরো বলেন, উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস এবং উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির তৈরি অপর ভ্যাকসিন রোববার অনুমোদন দেওয়া হয়েছে।

উ বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় এটি বিশ্বের প্রথম ভ্যাকসিন যা ক্লিনিক্যাল পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু করতে যাচ্ছে। চীন গত ১৬ মার্চ যে ভ্যাকসিনটিকে প্রথম ট্রায়ালের অনুমোদন দেয় সেটি সেনা সমর্থিত একাডেমি অব মিলিটারি মেডিক্যাল সায়েন্স এবং হংকং এর তালিকাভুক্ত বায়োটেক ফার্ম ক্যানসিনো বায়ো’র তৈরি।

(36)

41

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *