হোম বিনোদন হাবিব মাজহার’র কণ্ঠে চমৎকার নাতে রাসুল ‘মুখে তোমারি নাম’

হাবিব মাজহার’র কণ্ঠে চমৎকার নাতে রাসুল ‘মুখে তোমারি নাম’

126
0
11

‘ মুখে তোমারি নাম, হৃদয়ে তোমারি আগুন ‘ শিরোনামের অসাধারণ এই গানটি হৃদয় শীতল করা ছন্দ ও সুরের নাতে রাসুল।

অসাধারণ ছন্দের গাঁথুনি দিয়ে সঙ্গীত জগতের জনপ্রিয় গীতিকার, সুরকার ও লেখক চৌধুরী গোলাম মাওলা সৃষ্টি করেছেন এই নাতে রাসুল। যে গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের আর এক ইসলামী সঙ্গীত শিল্পী হাবিব মাজহার।

গানটি সম্পর্কে শিল্পী বলেন,
‘আমি গানের খুব ভালো শিল্পী না তবে চেষ্টা করেছি। যেহেতু আল্লাহ আমাকে কণ্ঠ দিয়েছেন, তাই প্রিয় নবী সা. শানে গেয়েছি শুধু আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়। শ্রদ্ধেয় গোলাম মাওলা স্যার’র জন্য আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাকে দরদ মাখা সুন্দর লেখার জন্য কবুল করুন এবং দীর্ঘ হায়াত দান করুন।’

গানটির গীতিকার ও সুরকার বলেন, ‘ গানটি লেখা শুরু করেছি ১৯৯৩ সালের দিকে, আজ এই সময়ে এসে হাবিব মাজহার সেটি গাওয়ার মাধ্যমে পূর্ণতা দেওয়ায় আমি ভীষণ খুশি। কেননা গানটি আমার অনেক যত্ন নিয়ে লেখা ও সুর করা। আশা করি সকলের মাঝে সাড়া ফেলবে।’

গানটি পরিচালনায় সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী লিটন হাফিজ চোধুরী। চেঞ্জ টিভিকে সংশ্লিষ্ট সবাই জানান, শ্রোতাদের মাঝে ইসলামী গানে আর একটু ভিন্ন আকর্ষণ সৃষ্টি করবে এই গান। গানটি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে শিল্পী হাবিব মাজহার ‘র নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।

লিংক…

https://youtu.be/s4E1_PAjzW0

(126)

11

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *