হোম অন্যান্য সন্তান প্রসব করে মা অজ্ঞান; বন্য জন্তু নিয়ে গেল শিশুকে !
সন্তান প্রসব করে মা অজ্ঞান; বন্য জন্তু নিয়ে গেল শিশুকে !

সন্তান প্রসব করে মা অজ্ঞান; বন্য জন্তু নিয়ে গেল শিশুকে !

0
0

বাড়িতে কোনো শৌচাগার নেই। তাই প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে গিয়েছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হলে জঙ্গলের ভেতরেই সন্তান জন্ম দেন ওই নারী। এরপরই জ্ঞান হারান। কিন্তু জ্ঞান ফেরার পর তিনি দেখেন, তার পাশে সন্তান নেই।

জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পী চৌহান নামের ২৬ বছর বয়সী এক নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জঙ্গলে জ্ঞান হারান। কয়েক ঘণ্টা পর তাকে জঙ্গল থেকে উদ্ধার করেন গ্রামবাসী।

ওই নারী বলেছেন, আমি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলাম। তখন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। রক্তক্ষরণ দেখে আমি অজ্ঞান হই। জ্ঞান ফেরার পর আমি আর আমার ছেলেকে খুঁজে পাইনি।

গ্রামবাসী জানিয়েছেন, তারা যখন ওই নারীকে উদ্ধার করেন তখন তার শরীর রক্তে ভেসে যাচ্ছিল। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে যে এত বড় বিপত্তি হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি ওই নারী। এমন মর্মান্তিক ঘটনার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বর্তমানে ওই নারী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনও পর্যন্ত তার শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *