হোম আন্তর্জাতিক শুনে শুনেই পুরো কুরআন মুখস্ত করেছেন তুরস্কের এই নারী
শুনে শুনেই পুরো কুরআন মুখস্ত করেছেন তুরস্কের এই নারী

শুনে শুনেই পুরো কুরআন মুখস্ত করেছেন তুরস্কের এই নারী

18
0

৩১ বছর বয়সে এসে শুনে শুনেই পুরো কুরআন মুখস্ত করেছেন তুরস্কের নারী যায়নাব ইসরা।

যায়নাব ইসরা। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। ছোটবেলায় তার কুরআন শেখার সুযোগ না হলেও ৩১ বছর বয়সে এসে শুনে শুনেই পুরো কুরআন মুখস্ত করেছেন তুরস্কের এই নারী।

জানা গেছে, তুরস্কের খাটায় প্রদেশের আলেকজান্দ্রিয়া শহরের সরিসিকির বাসিন্দা ইসরা চার বছর আগে নারীদের এক কুরআন প্রশিক্ষণ কোর্সে ভর্তি হন।

সেখানেই শুনে শুনেই মুখস্ত করতে থাকেন পবিত্র কুরআন। দুই বছরে পবিত্র কুরআন মুখস্ত করতে সক্ষম হন।

২০১৭ সালে তুরস্কের কিয়েসারি শহরে অনুষ্ঠিত এক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। এরপর বেশ কয়েক বার তিনি পবিত্র কুরআনুল পুরোপুরি পড়ে শুনিয়েছেন।

যায়নাব ইসরা জানান, প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়েই আমি পবিত্র কুরআনের অডিও ফাইল শুনতে শুরু করি। অডিও ফাইল শুনে শুনেই ২ বছরে পুরো কুরআন মুখস্ত করতে সক্ষম হই।

(18)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *