হোম বিনোদন শর্ত জুড়ে দিয়ে শুটিংয়ে ফিরেছেন শাহরুখ
শর্ত জুড়ে দিয়ে শুটিংয়ে ফিরেছেন শাহরুখ

শর্ত জুড়ে দিয়ে শুটিংয়ে ফিরেছেন শাহরুখ

0
0

বলিউড বাদশা শাহরুখ খান ছেলে আরিয়ান খানের গ্রেফতার ও জামিন নিয়ে কঠিন সময় অতিবাহিত করেছেন। ছেলে জেল থেকে বের হলেও এখনো জনসম্মুখে আসেননি তিনি। তবে ফিরেছেন শুটিংয়ে। এর জন্য কিছু শর্তও জুড়ে দিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, যেসব শুটিং ভারতের বাইরে হবে সেগুলোর শিডিউল একটানা না রেখে, মাঝে কিছুটা বিরতি রাখার শর্ত দিয়েছেন শাহরুখ। এই বিরতির সময় তিনি কয়েকদিনের জন্য বাড়ি ফিরতে পারবেন।

এছাড়া তিনি যে সময়ে শুটিংয়ে থাকতে পারছেন না তখন অন্য কাজ কিভাবে চালিয়ে নিলে কাজের কোনো ক্ষতি হবে না তা নিয়েও পরিচালকদের ভাবতে বলেছেন বলিউড বাদশাহ।

এর আগে খবর এসেছিলো যে, শাহরুখ খান তার ছেলের জন্য একজন বডিগার্ড খুঁজছেন। তার নিজের বডিগার্ড রবি সিং যেহেতু তার সঙ্গে বহুদিন ধরে আছেন তাই তিনি রবিকেই আপাতত ছেলের সঙ্গে থাকতে বলেছেন। আর নিজের জন্য নতুন একজনকে নিয়োগ দিয়েছেন।

গত ৩ অক্টোবর মাদক রাখা ও সেবনের অভিযোগে আরিয়ান খানকে গ্রেফতার করা হয়। ২৫ দিন কারাগারে থাকার পর ২৮ অক্টোবর তাকে মুক্তি দেওয়া হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *