রোহিঙ্গা ভোটার চক্রের ৪ জন আটক
কক্সবাজারে রোহিঙ্গা ভোটার চক্রের ৪ সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। রোহিঙ্গা নাগরিকদের অবৈধ পন্থায় নানা কৌশলে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভোটার নিবন্ধন সংক্রান্ত অভিযোগ পেয়ে কক্সবাজার সদর থানার এসআই কাঞ্চন দাশ অভিযান চালিয়ে বাংলাদেশী ভূয়া আইডিকার্ডধারী কক্সবাজার পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়ার ইউসুফ আলীর ছেলে নুরুল ইসলাম প্র: নুরু (৪২), মৃত শহর মুল্লুক এর ছেলে মো: ইয়াছিন (৩৭)কে আটক করে।
আটককৃত দুই রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবৈধপন্থায় ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় দালাল চক্রের সক্রিয় সদস্য টেকনাফের মুছনী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের আবুল হাশেমের ছেলে আবদুল্লাহ (৫৩) ও ওবাইদুল্লাহ (৩৭) কে গ্রেপ্তার করে।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা বাদী হয়ে একটি লিখিত এজাহার দায়ের করেন।
(8)