হোম অনুসন্ধান অপরাধবার্তা ভারতে করোনা রোগীকে হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্স চালকের ধর্ষণ
ভারতে করোনা রোগীকে হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্স চালকের ধর্ষণ

ভারতে করোনা রোগীকে হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্স চালকের ধর্ষণ

0
0

করোনা মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্য। এর মধ্যেই দেশটির কেরালা রাজ্যে করোনা আক্রান্ত এক তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স চালকের ধর্ষণ করার মতো এক বর্বর ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, দু’জন রোগীকে ভিন্ন দু’টি হাসপাতালে নিয়ে যাচ্ছিল ওই অ্যাম্বুলেন্স চালক। প্রথমে একজন বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যায় সে। এরপর ওই তরুণীকে নিয়ে হাসপাতালের পরিবর্তে একটি ফাঁকা মাঠে অ্যাম্বুলেন্স নিয়ে যায় ওই চালক। সেখানেই করোনা আক্রান্ত ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৫ বছরের ওই অ্যাম্বুলেন্স চালককে ইতোমধ্যেই অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ওই চালককে গ্রেফতার করেছে। এই ঘটনার তীব্র নিন্দা করে কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শালিজা পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, করোনা আক্রান্ত কোনো নারীকে যৌন হেনস্থার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত জুলাই মাসে দিল্লিতে এক করোনা আক্রান্ত নারীকে ধর্ষণের অপরাধে ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

 

 

সূত্র : নিউজ ১৮

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *