হোম বিনোদন বয়সে ১২ বছরের ছোট প্রেমিককেই বিয়ে করছেন গওহর খান !
বয়সে ১২ বছরের ছোট প্রেমিককেই বিয়ে করছেন গওহর খান !

বয়সে ১২ বছরের ছোট প্রেমিককেই বিয়ে করছেন গওহর খান !

0
0

বলিউডের লাভবার্ডস গওহর খান ও জায়েদ দরবার। নানা গুঞ্জন ও জল্পনার পর এবার তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তারিখও ঠিক করেছেন, ২৫ ডিসেম্বর। তবে করোনা মহামারির কারণে ঘটা করে বিয়ে করতে পারছেন না এই জুটি। অনুষ্ঠানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা থাকবেন।

বিগ বস’-এর ঘরে অত্যন্ত জনপ্রিয় প্রতিযোগিতা ছিলেন অভিনেত্রী ও মডেল গওহর খান। অভিনেতা কুশাল টেন্ডনের সঙ্গে তার সম্পর্ক ছিল বহুল আলোচিত। তবে সেই সম্পর্কে দাঁড়ি পড়েছিল অনেকদিন আগেই। অবশেষে গওহর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবারের সঙ্গে।

পাত্রীর থেকে বয়সে ১২ বছরের ছোট পাত্র। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। বিয়ের আগে যে রীতিগুলি থাকে সেগুলি পালন করতে এখন ব্যস্ত হবু দম্পতি। প্রাক বিয়ের প্রথম প্রচলিত সেরেমনি চিসকা-র ছবি আপলোড করেছেন তারা।

গায়ে হলুদের মতোই এই অনুষ্ঠানে হলুদ এবং গোলাপের কম্বিনেশনে পোশাক পরতে দেখা গেছে পাত্র পাত্রীকে। গওহর খান পরেছিলেন গোলাপি ও হলুদ এর মিশেলে একটি ভারী লেহেঙ্গা। সঙ্গে ছিল মানানসই টিকলি। অন্যদিকে জায়েদ পরেছিলেন হলুদ রঙের একটি কুত্তা ও পায়জামা। তাদের ছবিগুলি মুহূর্তে ভাইরাল হয়।

এর আগে একটি ডিজিটাল কার্ডের ভিডিও পোস্ট করেছিলেন গওহর খান। আগামী ২৫ অর্থাৎ বড়দিনে গাঁটছড়া বাঁধছেন গওহর ও জায়েদ। ছবি পোস্ট করে গৌহার জানিয়েছেন, জায়েদের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই তার জীবন অসাধারণ হয়ে উঠেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *