হোম বিনোদন ৫০ লাখ ভিউ ছাড়িয়ে গেল নুসরাত ফারিয়ার গান
৫০ লাখ ভিউ ছাড়িয়ে গেল নুসরাত ফারিয়ার গান

৫০ লাখ ভিউ ছাড়িয়ে গেল নুসরাত ফারিয়ার গান

0
0

দুই বাংলার দর্শক মাতানো নায়িকা নুসরাত ফারিয়া। এই সুন্দরী শুধু ভালো অভিনয়ই জানেন না, বরং খুব ভালো গাইতেও পারেন। গত ১৪ অক্টোবর মুক্ত হয় নায়িকা নুসরাত ফারিয়ার গাওয়া দ্বিতীয় গানচিত্র ‌‘আমি চাই থাকতে’। প্রকাশের পর থেকেই গানটি রয়েছে তুমুল আলোচনায়। প্রশংসাও বেশ পাচ্ছে। এরইমধ্যে গানটির ভিডিও ৫০ লাখ ৫৬ হাজারের বেশি বার দেখা হয়েছে।

৫০ লাখ ভিউ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‌‘গানকে আমি ভীষণ ভালোবাসি। শ্রোতারা আমার ভালোবাসার মূল্যায়ন করেছেন। তাদেরকে আমার ভালোবাসা। এ গানের পেছনের সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা থাকলো।’

ভারতের এসভিএফ’র ব্যানারে এটি উন্মুক্ত হয় ইউটিউব চ্যানেলসহ আন্তর্জাতিক বেশক’টি ওটিটি প্ল্যাটফর্মে।

গানটিতে ফারিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মাস্টার ডি। সুর ও সংগীতও তার করা। জনপ্রিয় নৃত্যপরিচালক বাবা যাদব মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন।

এর আগে ২০১৮ সালে দেশের সিএমভি ও ভারতের এসভিএফ’র ব্যানারে প্রকাশ হয় নুসরাত ফারিয়ার প্রথম গান ‘পটাকা’। এই গানটিও বেশ আলোচিত হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *