হোম বিনোদন বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন নিশো
বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন নিশো

বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন নিশো

15
0

এ সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এবার পা রাখতে যাচ্ছেন বড় পর্দায়। নিশোর ভক্তদের শখ হয়তো এবার পূরণ হতে যাচ্ছে। বিশেষ একটি সূত্রে জানা গেছে, জনপ্রিয় তরুণ নির্মাতা রায়হান রাফির পরিচালনায় একটি ছবিতে কাজ করতে চলেছেন তিনি। এখানে চমক জাগানো একটি চরিত্রে দেখা যাবে নিশোকে। ছবিটির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। জিমে যাচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।

সবকিছু ঠিক থাকলে আসছে এপ্রিলেই প্রথমবারের মতো সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে হবে এখন পর্যন্ত নাম ঠিক না হওয়া এই ছবির শুটিং। এখানে নিশোর বিপরীতে সিনেমায় নবাগতা কোনো নায়িকা দেখা যাবে বলেও জানা গেছে।

ছবিটির ব্যাপারে নিশ্চিত তথ্য নিতে নিশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তার মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠালে তিনি জানান, এটা নিয়ে এখন কিছু বলতে চাই না।

ছবিটির ব্যাপারে পরিচালক রায়হান রাফি বলেন, আফরান নিশো চমৎকার একজন অভিনেতা। আমারও খুব প্রিয়। তার সঙ্গে কাজ করার ইচ্ছে আমার অবশ্যই আছে। দুই একবার আলোচনাও হয়েছে তার সঙ্গে। তিনি সিনেমার ব্যাপারে আগ্রহী। কিন্তু চূড়ান্ত করে জানানোর মতো কোনো তথ্য আমি দিতে পারছি না।

(15)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *