হোম বিনোদন বলিউড পাড়ায় ২৮ বছরে শাহরুখ খান
বলিউড পাড়ায় ২৮ বছরে শাহরুখ খান

বলিউড পাড়ায় ২৮ বছরে শাহরুখ খান

0
0

দেখতে দেখতে ২৮শে পা। লোকাল ট্রেনের ধাক্কা খেতে খেতে ‘মান্নাত’-এর বিলাসবহুল জীবন…মুখের কথা নয়! কোনো বাবা-দাদা ছিল না বলিউডে, থাকার মধ্যে অভিনয়ের প্রতি ভালোবাসা, আবেগ আর মনের জোর। আর তাতেই ভর দিয়ে বলিউডে ২৮টা বছর দাপিয়ে বেড়ালেন শাহরুখ খান। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ১৯৯২-এর ২৬ জুন মুক্তি পায় শাহরুখের ডেবিউ  ছবি ‘দিওয়ানা’। ছিল না সিক্স প্যাক, নায়কসুলভ লুকস। এদিকে সেই ছবিতেই সহ-অভিনেতা ঋষি কাপুর, দিব্যা ভারতী।

চ্যালেঞ্জটা সাহস করে নিয়েই ফেললেন এসআরকে। এরপর একে একে ‘বাজিগর’, ‘ডর’। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বলিউড পেয়ে গেলো তার ‘বাদশাহ’-কে। সে সময় বলিউডের কাপুর, খানদের রমরমার বাজারে দিল্লির এক সাধারণ ছেলেকে কীভাবে যেন ভালোবেসে ফেলল আম দর্শক।

বাকিটা ইতিহাস। আজ তিনি ‘কিং খান’। তবু এই স্বজনপোষণ, ফেবারিটিজমের বাজারে শাহরুখ হাতড়াচ্ছেন স্মৃতির পাতা। টুইটারে তিনি লিখেছেন, ‘জানি না কীভাবে আমার প্রেম ধীরে ধীরে আমার প্রয়োজনে পরিণত হলো এবং সেখান থেকে হঠাৎ করেই পেশায় বদলে গেলো, বুঝতেই পারলাম না। ২৮টা বছর… স্টিল কাউন্টিং।’

সুশান্তের মৃত্যুর পর থেকেই যে বিতর্ক শুরু হয়েছে, তার আঁচ এসে পৌঁছেছে শাহরুখের গায়েও। সুশান্তের সঙ্গে তার এক পুরনো ভিডিও নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। তবু এ সবের মাঝেই শাহরুখের ‘ফিরে দেখা মুহূর্ত’ খানিক হলেও আবেগে ভাসিয়েছে ফ্যানদের। তারও কি আজ বড় বেশি মনে পড়ছে ‘ফৌজি’ দিনের কথা?

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *