হোম জাতীয় ‘বন্ধ সিনেমা হল চালু করতে আর্থিক সহায়তা দেবে সরকার’
‘বন্ধ সিনেমা হল চালু করতে আর্থিক সহায়তা দেবে সরকার’

‘বন্ধ সিনেমা হল চালু করতে আর্থিক সহায়তা দেবে সরকার’

0
0

মালিকরা বন্ধ সিনেমা হল পুনরায় চালু করতে চাইলে সরকার তাদের ঋণ দিয়ে আর্থিক সহায়তা দেবে। এ জন্য বিশেষ তহবিল গঠনেরও প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এমন আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, বন্ধ সিনেমা হল পুনরায় মালিকেরা চালু করতে চাইলে আর্থিক সহায়তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তবে তার আগে হল মালিকদের আবেদন করতে হবে। বন্ধ সিনেমা হল বাঁচাতে সরকার আর্থিক ঋণ সহায়তার ব্যবস্থা করে দেবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *