হোম আন্তর্জাতিক নার্স সংকটে বিশ্ব: প্রয়োজন আরো ৬০ লাখ
নার্স সংকটে বিশ্ব: প্রয়োজন আরো ৬০ লাখ

নার্স সংকটে বিশ্ব: প্রয়োজন আরো ৬০ লাখ

19
0

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবার জন্য আরো প্রায় ৬০ লাখ নার্স প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটি বলা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, পৃথিবীতে ২ কোটি ৮০ লাখ নার্স রয়েছে। গত পাঁচ বছরে নার্সের সংখ্যা প্রায় ৪৭ লাখ বেড়েছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া সংস্থাটির পক্ষ থেকে আরো বলা হয়, দক্ষিণ আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলে নার্সের সংখ্যা কম। এইসব দেশ এবং অঞ্চলগুলোতে নার্স পেশায় আরো জনবল নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ ও শিক্ষা প্রসারের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

(19)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *