হোম আন্তর্জাতিক নাইজেরিয়ায় বোমা হামলায় ৩০ জন নিহত
নাইজেরিয়ায় বোমা হামলায় ৩০ জন নিহত

নাইজেরিয়ায় বোমা হামলায় ৩০ জন নিহত

18
0

নাইজেরিয়ার বোর্নো রাজ্যের একটি সেতুতে বোমা হামলায় ৩০ জন নিহত। আহত কমপক্ষে ৩৫ জন।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের গামবোরু  শহরের একটি সেতুতে বোমা হামলার ফলে এই হতাহতের ঘটনাটি ঘটে। জঙ্গি সংগঠন বোকো হারামের সঙ্গে লড়াই করতে গঠিত বেসামরিক টাস্ক ফোর্সের দুইটি সোর্স হামলার এই বিষয়টি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ব্রিজে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই নিহত হন অনেক মানুষ। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

(18)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *