হোম অনুসন্ধান ‘ঢাবি ছাত্রী ধর্ষণ: সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে’
‘ঢাবি ছাত্রী ধর্ষণ: সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে’

‘ঢাবি ছাত্রী ধর্ষণ: সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে’

95
0
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনাস্থল হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। আসামী ধরতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এছাড়াও সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা গুলশান জোনের ডিসি সুদীপ চক্রবর্তী।

গুলশান জোনের ডিসি বলেন, ভিকটিমের সঙ্গে রোববার থেকে একাধিকবার ওসি, এসি ক্যান্টনমেন্টে কথা বলেছেন। ভিকটিমের কথা অনুযায়ী অভিযুক্ত একজন। ভিকটিমের বাবা ইতোমধ্যে একজনের কথা উল্লেখ করেই মামলা করেছেন বলেও তিনি জানান।

তিনি আরও জানান, আমরা ভিকটিমের সঙ্গে কথা বলে জানতে পারি আসামী তার পূর্ব পরিচিত নয়, তবে তাকে দেখলে চিনতে পারবে বলে আমাদের জানিয়েছেন তিনি।

সুদীপ চক্রবর্তী বলেন, আমরা সার্বিক তদন্তের চেষ্টা করছি। ভিকটিম ঢাকা মেডিক্যাল কলেজে আছে। আমরা অপরাধীকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা করছি।

প্রসঙ্গত, রোববার (৫ জানুয়ারি) সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাসস্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অজ্ঞান করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি সন্ধ্যা ৭ থেকে রাত ৮ টার মাঝামাঝি সময়ে ঘটে। এরপর রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

(95)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *