হোম আন্তর্জাতিক দুপুরের খাবার নিয়ে মারামারি করে ২১ ইসরায়েলি সেনা আহত !
দুপুরের খাবার নিয়ে মারামারি করে ২১ ইসরায়েলি সেনা আহত !

দুপুরের খাবার নিয়ে মারামারি করে ২১ ইসরায়েলি সেনা আহত !

0
0

দুপুরের খাবার নিয়ে ইসরায়েলের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মারামারিতে ২১ সেনা আহত হয়েছেন। জিভন্তি পদাতিক ডিভিশনের কেটিজিওট প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। সেখানে দুইটি আলাদা কোম্পানির সেনারা প্রশিক্ষণের জন্য ঘাঁটিতে অবস্থান করছিল। মঙ্গলবার এ খবর জানিয়েছে মিডলইস্ট মনিটর।

সেনা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, রোববার তারা খাবারের জন্য লাইনে দাঁড়ালে বেদুইন ৫৮৫তম গোয়েন্দা ইউনিটের সদস্যদের সঙ্গে সাকেড ব্যাটালিয়ন কোম্পানির সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু‘দলের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় মারামারিতে দুই দলের প্রায় ৩০ জন সেনাসদস্য জড়িয়ে পড়েন। এর মধ্যে ২১ জন আহত হন। পরে ট্রেনিং কমান্ডার এসে তাদের এই মারামারি থামান।

আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২ জন হাসপাতালে পুনরায় মারামারিতে লিপ্ত হন। সে সংঘর্ষও দ্রুত থামিয়ে দেন একজন কমান্ডার।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *