হোম বিনোদন সুপারহিরো চরিত্রে ক্যাটরিনা, নায়ক হবেন কে ?
সুপারহিরো চরিত্রে ক্যাটরিনা, নায়ক হবেন কে ?

সুপারহিরো চরিত্রে ক্যাটরিনা, নায়ক হবেন কে ?

0
0

জনপ্রিয় বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ তার ক্যারিয়ারের প্রথম সুপারহিরো ঘরানার সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছেন। এ ছবিতে যে ভরপুর অ্যাকশন ও দুর্ধর্ষ সব স্ট্যান্ট থাকবে তা তো আর বলার অপেক্ষা রাখে না। নারী কেন্দ্রিক সুপারহিরো ঘরানার এই ছবির পরিচালনা করছেন ‘সুলতান’ খ্যাত গুণী পরিচালক আলি আব্বাস জাফর।

ছবিটির প্রি-প্রোডাকশনের কাজের জন্য বর্তমানে পরিচালক দুবাইয়ে রয়েছেন। ২০২১ সালের জানুয়ারিতে আবুধাবিতে শুরু হবে এই ছবির শুটিং। আগে জানা গিয়েছিল, অন্য বিদেশি লোকেশনে শুটিং শেষ করা হবে এই ছবির। তবে পরিচালক বলেছেন, ‘ছবির প্রস্তুতি নেয়ার জন্যই আমরা লোকেশন পাল্টে ফেলেছি। প্রথমত এই ছবির শুটিং ইউনিটের অধিকাংশ কলাকুশলী বিদেশি। পাশাপাশি ছবির শুটিং যেহেতু আবুধাবিতে করা হবে, তাই আমরা এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ আপাতত দুবাই থেকে শুরু করেছি। এই মুহূর্তে ছবির শুটিংয়ের জন্য লোকেশন বাছাইপর্ব চলছে।’

সুপারহিরো ছবিতে ক্যাটরিনার বিপরীতে নায়ক কে হবেন তা এখনো ঠিক করা হয়নি। এজন্য জোর খোঁজ চালিয়ে যাচ্ছেন আলি আব্বাস জাফর। শোনা যাচ্ছে, ছবিটি যেহেতু নারীকেন্দ্রিক ও ক্যাটরিনা প্রধান চরিত্রে, তাই এই ছবিতে ক্যাটরিনার বিপরীতে নায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলিউডের প্রথম সারির বেশ কয়েকজন তারকা। তবে শেষ পর্যন্ত নাকি ভিকি কৌশল বলিউড কুইনের বিপরীতে নায়ক হওয়ার প্রস্তাবে রাজি হয়েছেন।

 

 

 

সূত্র : কলকাতাটিভি ডট ওআরজি

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *