হোম বিনোদন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়ক জেমস
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়ক জেমস

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়ক জেমস

8
0

তথ্য মন্ত্রণালয় ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ৭ নভেম্বর। জানা গেছে, বিগত দুই বছরে চলচ্চিত্রে বিভিন্ন বিভাগে সেরাদের নাম।

সেই সঙ্গে জানা গেল সেরা গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন উপমহাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস। ঘোষণা অনুযায়ী ২০১৭ সালের ছবি ‘সত্তা’র ‘তোমার প্রেমে অন্ধ আমি’ শিরোনামে গানটির জন্য সেরা গায়ক নির্বাচিত হয়েছেন তিনি।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করলেন ‘নগর বাউল’খ্যাত জেমস। এর আগে তিনি সৈকত নাসির পরিচালিত ‘দেশা- দ্য লিডার’ ছবিতে গান গেয়ে ২০১৪ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন।

(8)

tags:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *