হোম বিনোদন করোনার কারণে সকল সিনেমা হল বন্ধ ঘোষণা
করোনার কারণে সকল সিনেমা হল বন্ধ ঘোষণা

করোনার কারণে সকল সিনেমা হল বন্ধ ঘোষণা

16
0

করোনা পরিস্থিতি বিবেচনায় দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সংগঠনটির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন এমন তথ্য নিশ্চিত করেছেন।

মিয়া আলাউদ্দিন বলেন, কিছুক্ষণ পর আমরা এফডিসিতে প্রযোজক সমিতির সঙ্গে মিটিয়ে বসতে যাচ্ছি। মিটিংয়ের পর আমরা এফডিসিতে দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় আনুষ্ঠানিকভাবে সিনেমা হল বন্ধের ঘোষণা দেব।

মিয়া আলাউদ্দিন জানিয়েছেন, কমপক্ষে ২ সপ্তাহ সিনেমা হলগুলো বন্ধ থাকবে। সংগঠনটির সাবেক সভাপতি ও রাজধানীর মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ জানিয়েছেন তিনি এই সিদ্ধান্তের ব্যাপারে শুনেছেন তবে আনুষ্ঠানিকভাবে কিছুই জানেনা। তবে তিনি নিশ্চিত করেছেন মধুমিতা সিনেমা হল বন্ধ হচ্ছে না। কারণ মাত্র ৮ জন আক্রান্ত হয়েছেন এখনই হল বন্ধের মত পরিস্থিতি হয়নি। অযথা ভীতি সৃষ্টি না করে পরে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে।

(16)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *